আট বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন পাঁচ লাখ ৮০ হাজার ৬২৩ জন। মোট পাস করেছেন চার লাখ ১৬ হাজার ৯৮৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন দুই লাখ ৭৭ হাজার ৯৪৬ জন। পাস করেছেন এক লাখ ৯৯ হাজার ৭৯৭ জন। এছাড়া ছাত্রসংখ্যা ছিল তিন লাখ দুই হাজার ৬৭৭ জন। পাস করেছেন দুই লাখ ১৭ হাজার ১৯০ জন।
আট বোর্ডে গড় পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে আলাদাভাবে মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৮৮ এবং ছেলেদের ৭১ দশমিক ৭৬ শতাংশ। গত বছর আট বোর্ডে গড় পাসের হার ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ।
শিক্ষা বোর্ড | মোট পরিক্ষার্থী | মোট পাশ | পাশের হার | ছাত্রের হার | ছাত্রীর হার |
ঢাকা | ১,৯৪,৯২৫ | ১,৪০,৫৪৮ | ৭২.১০ | ৭১.৯৯ | ৭২.২৩ |
রাজশাহী | ৮২,১৭৪ | ৬১,৯৮৭ | ৭৫.৪৩ | ৭৪,২০ | ৭৬.৮৬ |
কুমিল্লা | ৫৩,৯৩৪ | ৩৯,৪৪৪ | ৭৩.১৩ | ৭৩.৯৬ | ৭২.২৬ |
যশোর | ৭৮,৮০১ | ৫৩,৩৭০ | ৬৭.৭৩ | ৬৭.৭৩ | ৬৭.৭৩ |
চট্টগ্রাম | ৪২,৯৭৬ | ৩১,২২৪ | ৭২.৬৫ | ৭২.১৯ | ৭৩.১৬ |
বরিশাল | ৩৫,১৪১ | ২৬,১২৫ | ৭৪.৩৪ | ৭৫.৪৭ | ৭৩.১৮ |
সিলেট | ১৯,৮২০ | ১৫,০৮৭ | ৭৬.৫৪ | ৭৮.৪৩ | ৭৪.০৩ |
দিনাজপুর | ৭২,৮৫২ | ৪৯,২০২ | ৬৭.৫৪ | ৬৭.৪১ | ৬৭.৪১ |
জিপিএ-৫ এর ফলাফল:
২০১০ সালে মোট জিপিএ-৫ পেয়েছেন ২৫,৫১২ জন। ছাত্র ১৪,৩৬৪ ও ছাত্রী ১১, ১৪৮ জন।
২০০৯ সালে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৮,২২২ জন। ছাত্র ১০,৫৩২ ও ছাত্রী ৭,৬৯০ জন ।
২০০৮ সালে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৯,১০৮ জন। ছাত্র ১১,০৭১ ও ৮,০৩৭ ছাত্রী জন।
২০০৭ সালে মোট জিপিএ-৫ পেয়েছেন ১০,২০৫ জন। ছাত্র ১০,২০৫ ও ছাত্রী ৫,৭১৭ জন।
No comments:
Post a Comment